Skip to main content

তুমি, আমি আর সে || পরশ পাথর



আমি-
ভেজা মনে দেখেছো কখনো কি করে দাউদাউ করে আগুন লাগে?
তুমি-
না তো, কি যে বল। এমন হয় বুঝি! আমি শরীর তো দূরের কথা, পা পর্যন্ত কোনদিনও বৃষ্টির জলেই ভিজিয়ে দেখি নি।
তাই আগুন যে ভেজা গায়ে লাগে- জানবো কি করে!
আমি-
কি বিপদ!
দেখোনি কারণ দেখতে চাওনি কখনো।
বুঝতে চাওনি, কি করে লেলিহান শিখা রক্ত সিক্ত শরীরে জ্বলে!
তুমি-
উফঃ শুধু মার কাটের কথা,
রক্তের কথা- বিষাদ যন্ত্রণা।
আমি-
কি ভাল লাগে না, জানতাম।
তাই বুঝি; সবসময় পেলবতা আমার দুটি চোখে দেখতে চেয়েছিলে?
কি ঠিক বললাম তাই তো?
তুমি-
তা তুমি, যাই বল ঠিক। আর যা বেঠিক, তাও শুনতে ঠিক মনে হয়। আর তাই শেষ জীবনের পাতা ঝরা বসন্তে যখন ফুলের রঙিন শোভা নিয়ে-
আত্মার অংশের কথা, গল্প, কবিতা বলতে, বলতে;
এসে ছুঁয়ে দিলে- আমার বুক।
আমার মনে হল যেন অপেক্ষায় ছিলাম- একদিন পাবো এমন অলীক সুখ।
আমি-
আহাঃ খুব হয়েছে-
দুঃখবিলাসী তুমি,
সুখ দিয়ে কি করবে?
তোমার তো ওই একই কথা- চলে যাবো, দূরে কোথাও দূরে-দূরে।
তুমি-
তাই কি তুমি কল্পনার রঙে একা হাতেই নিজের শূন্য সিঁথি লাল করলে? তাই কি তুমি আমাকে ভরা শ্রাবণে ভাসিয়ে চলে গেলে।
আমি-
না- গো কি করে চলে যেতে পারি ব'ল! চলে যাওয়া যে তোমাকে মানায়। একবার আয়নায় দেখো নিজের চোখ দুটো, এখন যে ওখানেই ঘর বানিয়েছি।
রোজ তোমার গালে, ঠোঁটের পাশটা জড়িয়ে ঝড়ি।
তুমি-
আর- আমি সেই আমি রয়ে গেছি জানো,সম্পূর্ণ একাকী!
সব হারিয়ে নিজের হাতে,
সেই জলেই নিজেকে দেখে দুঃখ পেয়ে চলেছি।
ঠিক জান তো তুমি-
আমি তো তোমার প্রতিচ্ছবি-
দুঃখবিলাসী।
আমি-
আচ্ছা বলবে একটা কথা!
আমাদের মধ্যে কে হবে
শেষে জয়ী?
তুমি-
জয়ী হবে শুধু সময়।
দুজনের মাঝে সে আছে, থাকবে নির্ভিক, অবিচল।
যার আদি নেই, অন্ত নেই- নেই কোন ভয়।
আমরা তো সময়ের হাতের পুতুল।
জনান্তিকাকে জানিয়ে রাখা ভাল-
'তুমি' আলোর দেশের রাজপুত্র- আর 'আমি' জোছনা রাতের ঘুমহীন চোখের সহচরী; আর
'সে'- জানবেন পরিচয়?
সে হলো অন্তহীন অপেক্ষার বাহক,সময়।

Comments

Popular posts from this blog

ভালবাসা কোনো মোহ নয়, তা হল দুটি আত্মার আকর্ষন

ভালবাসা কোনো মোহ নয়, তা হল দুটি আত্মার আকর্ষন। তার কার্যক্ষেত্র জড়জগতে নয়, তার বিকাশ আত্মার মাঝে, কেননা ভালবাসা বা প্রেমের পরিপূর্ণরূপ হল ঈশ্বর। প্রেম একটি অপার্থিব শক্তি, দুইটি আত্মার মাঝে স্বর্গীয় আকর্ষন।

শুভ সকাল

আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটি। হৃদয় গগনে পবন হলো, সৌরভেতে মন্থর। সুন্দর হে সুন্দর........ .... দিনটা খুব ভালো কাটুক..... ......... শুভ সকাল........ ............. বন্ধু....খুব ভালো কাটুক সারাদিন ।

অনামিকা || পরশ পাথর

অনামিকা , তোর চুল ময়ূরাক্ষীর কাক কালো জল, আমার খেয়া শুধু বারবার ডুবে ডুবে যায়, আমি বারবার হেরে যাই নিজের কাছে, আমি বারবার হেরে যাই সময়ের কাছে, আমি বারবার হেরে যাই নিয়তির কাছে, তবুও তুই প্রবাহমান, স্রোতশিলা, তেজস্বিনী । অনামিকা , তোর দুচোখ নিঃসীম নির্নিমেষ নক্ষত্রবীথি আমার কবিতার খাতা ছিঁড়ে তৈরি হয় কাগজের খেলনা এরোপ্লেন, হাওয়ায় হাওয়ায় উদ্দাম উড়ে, সে এরোপ্লেন কখনো পায়না তোর ছায়াপথের দেখা, একসময় ক্লান্ত হয়ে সে ঝড়ে পরে ভূমি শয্যায়, তবুও তুই থেকে যাস নিঃসীম নির্নিমেষ নক্ষত্রবীথি। অনামিকা , তোর হৃদয় অনতিক্রম্য অনন্ত মহাকাল, আমার হাহাকার নিঃশেষে মিশে যায় স্তব্ধ সাগরের বুকে ঝরা এক ফোঁটা বৃষ্টির মতো, আমার বুক থেকে উঠে আসা দীর্ঘশ্বাসের পথ বেয়ে ধরণীতে নেমে আসে বাধভাঙা অশ্রু প্লাবন, তবুও তুই থেকে যাস অনতিক্রম্য অনন্ত মহাকাল ।