Skip to main content

ভালো থাকুক হারিয়ে যাওয়া প্রিয় মানুষ...



একটা সময় ছিলো যখন
একটা নির্দিষ্ট ফোন
নাম্বার সবসময়ই কল
লিস্টের প্রথমেই
থাকতো।
নাম্বারটা খুজতে
কন্টাক্ট লিস্টে বা
ফোন
বুকে
যাওয়ার প্রয়োজন
ছিলো না।
.
সেই একই নাম্বার
একটা সময় চলে যায়
yesterday
তে। তারপর চলে যায়
আরো পেছনের
তারিখে। এভাবে একটা
সময় আর ডায়াল,
রিসিভ বা মিস
কল লিস্টেও
নাম্বারটা থাকে না।
নাম্বার
টা কন্টাক্ট বা
ফোন বুকে ঘুমিয়ে
থাকে।
.
হঠাৎ হঠাৎ
নাম্বারটাতে কল দিতে
ইচ্ছে
করে।
খুঁজে বের করে কল
দিবো-কি দিবো না,
এই
নিয়ে দ্বিধা দ্বন্দ্বে
কিছুক্ষণ সময় পার
করে
"না
থাক " এটা বলে আর
কল দেওয়া হয় না।
তারপর
একটা সময় আসে যখন
হঠাৎ আর কল দিতেও
ইচ্ছে করেনা।
.
স্মৃতি তে ধুলো জমে,,,
ঝাপসা হয়ে যায় সব
অতীত। তারও অনেক
পরে একটা সময় আসে
যখন দেখা যায় সেই
নাম্বারটা খুঁজেই
পাওয়া
যায় না,
যে নাম্বারটা এত
ভালো করে মুখস্ত
ছিলো,
সেই নাম্বারটার
শেষের বা মাঝের এক-
দুইটা
সংখ্যা
মনেই পড়ছে না !
.
কোন এক সন্ধ্যায়
হঠাৎ মন খারাপ হয়ে
যায়,
হয়তোবা সেদিন একটু
একটু বৃষ্টি পড়ে,
একঘেয়েমি ঝিরি
ঝিরি বৃষ্টি ।
.
বুকের মধ্যে হঠাৎ
মোচড় দিয়ে উঠে,
একটা
হাহাকার জেগে উঠে ।
নাম্বারটা যে
মানুষটার তার
ছবি মনে ভেসে উঠে।
আচ্ছা,, মানুষটা
এখন
কোথায় আছে,, কেমন
আছে.? হাত
বাড়ালেই
যাকে ছোঁয়া যেত,, চোখ
মেললেই
যাকে
দেখা যেত, সে এখন
যোজন যোজন দূরে।
.
জীবনের ঘাত--
প্রতিঘাতে
বাস্তবতাকে
আমরা
অস্বীকার করতে
পারিনা। তবুও শত
অধিকারের
অভিমান বুকে চেপে
আমরা বেঁচে থাকি।
এভাবেই
একদিন সব লেনদেন
শেষ করে হারিয়ে
যাই
বিষন্ন মেঘমালার
ভীড়ে.....
.
ভালো থাকুক হারিয়ে
যাওয়া প্রিয় মানুষ...

Comments

Popular posts from this blog

ভালবাসা কোনো মোহ নয়, তা হল দুটি আত্মার আকর্ষন

ভালবাসা কোনো মোহ নয়, তা হল দুটি আত্মার আকর্ষন। তার কার্যক্ষেত্র জড়জগতে নয়, তার বিকাশ আত্মার মাঝে, কেননা ভালবাসা বা প্রেমের পরিপূর্ণরূপ হল ঈশ্বর। প্রেম একটি অপার্থিব শক্তি, দুইটি আত্মার মাঝে স্বর্গীয় আকর্ষন।

শুভ সকাল

আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটি। হৃদয় গগনে পবন হলো, সৌরভেতে মন্থর। সুন্দর হে সুন্দর........ .... দিনটা খুব ভালো কাটুক..... ......... শুভ সকাল........ ............. বন্ধু....খুব ভালো কাটুক সারাদিন ।

অনামিকা || পরশ পাথর

অনামিকা , তোর চুল ময়ূরাক্ষীর কাক কালো জল, আমার খেয়া শুধু বারবার ডুবে ডুবে যায়, আমি বারবার হেরে যাই নিজের কাছে, আমি বারবার হেরে যাই সময়ের কাছে, আমি বারবার হেরে যাই নিয়তির কাছে, তবুও তুই প্রবাহমান, স্রোতশিলা, তেজস্বিনী । অনামিকা , তোর দুচোখ নিঃসীম নির্নিমেষ নক্ষত্রবীথি আমার কবিতার খাতা ছিঁড়ে তৈরি হয় কাগজের খেলনা এরোপ্লেন, হাওয়ায় হাওয়ায় উদ্দাম উড়ে, সে এরোপ্লেন কখনো পায়না তোর ছায়াপথের দেখা, একসময় ক্লান্ত হয়ে সে ঝড়ে পরে ভূমি শয্যায়, তবুও তুই থেকে যাস নিঃসীম নির্নিমেষ নক্ষত্রবীথি। অনামিকা , তোর হৃদয় অনতিক্রম্য অনন্ত মহাকাল, আমার হাহাকার নিঃশেষে মিশে যায় স্তব্ধ সাগরের বুকে ঝরা এক ফোঁটা বৃষ্টির মতো, আমার বুক থেকে উঠে আসা দীর্ঘশ্বাসের পথ বেয়ে ধরণীতে নেমে আসে বাধভাঙা অশ্রু প্লাবন, তবুও তুই থেকে যাস অনতিক্রম্য অনন্ত মহাকাল ।